ডেস্ক রিপোর্ট: দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা চরম এক সংকটকাল অতিক্রম করছে। দেশটিতে এখন তীব্র জ্বালানী তেল ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক নেই। ক্রমবর্ধমান তীব্র অর্থনৈতিক সংকটের ফলে দেশটির সর্বত্র এখন শুধু হাহাকার।
এসবের মধ্যে দেশটির জনগণকে ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে একপ্রকার বাধ্য হয়েই পুরনো আমলে ফিরছেন দেশটির সাধারণ মানুষ। এখন দেশটির নাগরিকরা কাপড় ইস্ত্রি করার জন্য পুরনো পদ্ধতিতে কাঠকয়লার আয়রন মেশিন ব্যবহার করছে। পাশাপাশি অন্ধকার দুর করতে ব্যবহার হচ্ছে কেরোসিনের বাতি।
শ্রীলঙ্কার জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্যা আইল্যান্ড-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, জ্বালানী সংকটের কারণে দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম বেড়েছে। হ্যাটনের ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ৫০ বছর পর হঠাৎই বেড়ে গেছে কেরোসিনের বাতি ও কাঠকয়লার আয়রনের দাম।
একটি কাচের চিমনির দামে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ শ্রীলঙ্কান রুপী। আর কাঠকয়লার আয়রন মেশিন বিক্রি হচ্ছে ৯০০ রুপীতে। হারিকেনের চাহিদাও বেড়েছে। স্থানীয় বাজারে সরবরাহের অভাবে পণ্যটির সংকটও তৈরি হয়েছে। শ্রীলঙ্কার নাগরিকরা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটির অর্থনীতি।
উল্লেখ্য, অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শ্রিমাল আবিরত্নে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, কিছু বড় বড় প্রকল্প শ্রীলঙ্কার জন্য ‘শ্বেতহস্তীতে’ রূপান্তরিত হয়েছে। এর মধ্যে রয়েছে হাম্বানটোটা সমুদ্রবন্দর ও বিমানবন্দর।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা সেটা জানে। খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে ইউএস কোস্ট গার্ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। স্বামী আব্রাহাম উইলিয়ামসের ‘অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসার’ ধরা পড়ায় তিনি এই সিদ্ধান্ত ন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা এখন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি। তিনি অভিযোগ করেন, হাভানা সরকার চীন ও রাশিয়ার গোয়েন্দা ঘাঁটির আশ্রয় দিচ্ছে এ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে মঙ্গলবার উত্তপ্ত ফোনালাপ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্ ...
সব মন্তব্য
No Comments