মাহাবুবুর রহমান: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না আর বিএনপির ওপর আস্থা নেই। কিন্তু, জাতীয় পার্টির ওপর থেকে আস্থা হারায়নি সাধারণ মানুষ। দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আওয়ামী লীগ ও বিএনপি ওপর বিরক্ত দেশের মানুষ। নতুন প্রজন্ম এবং বিশিষ্ট ব্যক্তি যারা রাজনীতির মাধ্যমে দেশ ও মানুষের সেবা করতে চায় তারা ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। আবার বিএনপির যে অবস্থা তাতে কেউই বিএনপিতে যোগ দিতে চাইবে না। কিন্তু দীর্ঘ ৩১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি তৃণমূল পর্যায়ে সংগঠিত আছে। নতুন প্রজন্ম আর বিশিষ্টজনদের জন্য জাতীয় পার্টির দরজা খোলা আছে। দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার সর্বোত্তম প্লার্টফর্মের নাম জাতীয় পার্টি। তিনি বলেন, দেশের প্রত্যান্ত অঞ্চলে আমাদের নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর বিশাল ভোট ব্যাংক আছে। এখন আমাদের কাজ হচ্ছে, দলকে আরো সংগঠিত করা।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ জনদল (বিজেডি) নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা লোকমান হোসেন ভূঁইয়া রাজু। বাংলাদেশ জনদল (বিজেডি) নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, ভাইস চেয়ারম্যান মখলেছুর রহমান হাবিব, আবুল হাশেম সরকার, মহাসচিব সেলিম আহমেদ, যুগ্ম মহাসচিব এসএম হারুন অর রশীদ, মনিরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, আইন বিষয়ক সম্পাদক এড. ফিরোজ মিয়া, তথ্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খান, নির্বাহী সদস্য লিটন সরকার, হারুন অর রশীদ।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
স্টাফ রিপোর্টার: রামিসা ধর্ষণ-হত্যাসহ সারাদেশে প্রতিদিন শিশুকন্যা ধর্ষণ ও হত্যা, মাদ্রাসার ছাত্র বলৎকার, হত্যা, গুম এবং মবের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সম ...
সব মন্তব্য
No Comments