দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে গুলি করে যুবক হত্যার ঘটনার জের ধরে প্রতিপক্ষের মহিষের বাথান বাড়ি থেকে ৪৬টি মহিষ লুট করা হয়েছে। মরিচা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে তার লোকজন মহিষগুলি লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লুট হওয়া মহিষ বাথানের মালিক সাইদ মন্ডল ও তার স্ত্রীর অভিযোগ সূত্রে জানাগেছে, মঙ্গলবার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া পদ্মার চরে সাইদ মন্ডলের মহিষের বাথান বাড়ি থেকে রাখালদের মারপিট ও অস্ত্রের মুখে জিম্মি করে ৪৬টি মহিষ লুট করে নিয়ে যায় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ও তার লোকজন। এসময় তারা মহিষের রাখাল মাজদার আলী (৫০), কামাল হোসেন (৩৫) ও সৈকত (৩৫) কে বেধড়ক মারপিট করে ও অস্ত্রের মুখে অপহরণ করে পাশর্^বতী রহিমপুর মাঠে নিয়ে আটকে রাখে। বাথানের মহিষসহ মহিষের রাখালদের অপহরণ করা হয়েছে এমন সংবাদ পেয়ে গতকাল বুধবার বেলা ১১দিকে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিষের রাখালদের উদ্ধার করে। তবে লুট হওয়া ৪৬টি মহিষ উদ্ধার করতে পারেনি পুলিশ। মহিষগুলি লুট করার পর পরই তারা ট্রাক ভর্তি করে অন্যত্র পাচার ও বিক্রয় করে দিয়েছে বলে অভিযোগে করা হয়েছে। লুট হওয়া ৪৬টি মহিষের মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা উল্লেখ করে কুষ্টিয়া সেনা ক্যাম্প, পুলিশ সুপার ও র্যাবের কাছে অভিযোগ দিয়েছে মহিষের বাথান মালিক সাইদ মন্ডলের স্ত্রী তমা খাতুন। অভিযোগে মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান (৬০) কে প্রধান আসামি করে ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়।
তবে বাথানের মহিষ লুটের অভিযোগ অস্বীকার করে মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, আমি মঙ্গলবার লাশের ময়নাতদন্ত সহ লাশ নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। এলাকার খারাপ লোক এমন কাজ করেছে কিনা আমার জানা নেই।
মহিষ লুটের অভিযোগের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এমন খবর পেয়ে সাকালে ঘটানস্থলে পুলিশের একটি টিম গিয়েছিল। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নীচে পদ্মার চরে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করে দূবৃর্ত্তরা। নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে। এ ঘটনার পর চরে সাইদ মন্ডলের বাথান বাড়িতে হামলা চালিয়ে বাথানের ৪৬টি মহিষ লুট করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments