স্টাফ রিপোর্টার: পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এবার থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ নয়, এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রার নাম আনুষ্ঠানিকভাবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নির্ধারণ করা হয়েছে।
এর আগে শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, আসন্ন বাংলা নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নামে কোনো কর্মসূচি থাকবে না। এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই এই আয়োজন অনুষ্ঠিত হবে এবং ভবিষ্যতেও এই নাম বহাল থাকবে।
মন্ত্রী জানান, শুধু শোভাযাত্রাই নয়—বৈশাখী মেলা সহ সংশ্লিষ্ট আয়োজনগুলোও ‘বৈশাখী’ নামেই পরিচিত হবে। তার ভাষায়, “আমরা এবার বৈশাখী শোভাযাত্রা করবো। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা—সবকিছু এখন থেকে ‘বৈশাখী’ নামেই পরিচিত হবে।”
ইউনেস্কোর স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ইউনেস্কো কোনো কিছু স্বীকৃতি দিলেই তা অপরিবর্তনীয় নয়। দেশের সংস্কৃতি ও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, মঙ্গল বা আনন্দ—দুটি নামের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।
মন্ত্রী জোর দিয়ে বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রা বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য, যা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়; এটি সবার। তাই নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’র মাধ্যমে এই উৎসবকে আরও সর্বজনীনভাবে তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
সব মন্তব্য
No Comments