ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল ‘জাতীয় রপ্তানি ট্রফি’ প্রদান উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক ২০২০-২১ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় রপ্তানি ট্রফি’ প্রদানের উদ্যোগকে আমি স্বাগত জানাই। ২০২০-২১ অর্থবছরে রপ্তানি ট্রফি অর্জনকারী কৃতি রপ্তানিকারকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্য বিশেষ করে রপ্তানি বাণিজ্য প্রসারের কোনো বিকল্প নেই। দেশের রপ্তানি প্রবৃদ্ধির ধারা অক্ষুণ্ণ রাখতে এবং রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহকে সহায়তা প্রদানের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও দেশের রপ্তানি বাণিজ্য লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের জিডিপিতে রপ্তানি খাতের অবদান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ায় অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ভবিষ্যতে আর থাকবে না। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আমাদের এখন থেকেই নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে। এছাড়াও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত করতে সরকারি-বেসরকারি সকল অংশীজনদের একযোগে কাজ করতে হবে।
রপ্তানি বাণিজ্যে টিকে থাকার জন্য পণ্যের মানোন্নয়নের পাশাপাশি নতুন নতুন বাজার সৃষ্টি, বর্তমান বাজারকে সংহত করা এবং নতুন নতুন পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করতে হবে। এছাড়া রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্যে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। রপ্তানিকারকের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আগামী দিনগুলোতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে রপ্তানি ট্রফি প্রদান বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলে কার্যকর অবদান রাখবেন- এটাই সকলের প্রত্যাশা।
আমি জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২০২১ প্রদান অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments