মোংলা থেকে মোঃ নূর আলমঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সমাবেশ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট শনিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির আয়োজনে মিঠাখালী ফুটবল মাঠে অনুষ্ঠিত সমবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সিনিয়র নেতা শেখ রুস্তম আলী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা মোল্লা শাহাজান, আবু হোসেন পনি,মাহবুবুর রহমান মানিক, ফরিদ শেখ, মো: শাহ আলম শেখ, বাবুল হোসেন রনি, যুবদল নেতা সাইফুল ইসলাম, আবুল কাশেম, রিয়াদ হোসেন, বাবলু ভূঁইয়া প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ আমাদের মানতে হবে। ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তাদের আকাংখা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। বিএনপি'র কাছে জনগণের প্রত্যাশা অনেক। ভুলভ্রান্তি এবং অপকর্ম হলে দায়ভার বিএনপির উপর এসে বর্তাবে। ড. শেখ ফরিদুল ইসলাম আরো বলেন তারেক রহমানের নির্দেশ কোন অবস্থায় যেন বিশৃংখলা না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে হবে। তারুণ্যের প্রত্যাশা আমাদেরকে পূরন করতে হবে। সভাপতির বক্তব্যে বিএনপি নেতা শেখ রুস্তম আলী বলেন বিএনপি নেতাকর্মীরা জনগনের জানমাল রক্ষার দায়িত্ব পালন করছে। তারেক রহমানের নির্দেশে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ড. শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে রাজপথে আমরা সাহসী ভূমিকা রাখছি। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া-মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments