বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়নের গাভা গ্রামে আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রামের দুই সহোদর কালাম ও সেলিমের সঙ্গে প্রতিবেশী মোস্তফা হাওলাদারদের দীর্ঘ দিন ধরে ২৬.৬৬ শতক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে সম্প্রতি সেলিম হাওলাদার বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক বিরোধপূর্ণ ওই সম্পত্তিতে ১৪৪ ও ১৪৫ ধারা বজায় রাখার জন্য বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশের আলোকে থানার ওসি ২৩ জানুয়ারী দুই পক্ষকে ১৮ এপ্রিল পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করেন। কিন্তু আদালত ও থানা পুলিশের এ আদেশ অমান্য করে মোস্তফা হাওলাদার বিরোধীয় সম্পত্তিতে পাকা বসত বিল্ডিং নির্মাণ কাজ অব্যাহত রাখেন। এ অভিযোগ পেয়ে ৫ ফেব্রুয়ারী সোমবার থানার এস আই মাসুদ রানা একাধিকবার গিয়ে মোস্তফা হাওলাদারকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যš নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলেন। সেলিম হাওলাদার অভিযোগ করেন, ওই পুলিশ কর্মকর্তা চলে যাওয়ার পরে মোস্তফা হাওলাদার আবারও কাজ শুরু করেন । তারা থানায় জানালে পুলিশ আসার পরে কিছু সময় কাজ বন্ধ রেখে চলে যাওয়ার পরে আবারও নির্মাণ কাজ শুরু করা হয়। তারা বাধা দিলে গালাগাল ও খুন জখমের হুমকি দেওয়া হয়। এদিকে এ নিয়ে দুই পক্ষ যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যপারে মোস্তফা হাওলাদার গং ওই সম্পত্তি তাদের বলে দাবি করেন। এ বিষয়ে থানার এস আই মাসুদ রানা জানান, মোস্তফা গং আদালতের আদেশ অমান্য করায় মামলার বাদী সেলিম হাওলাদারকে আদালতে ১৮৮ ধারায় অভিযোগ করতে বলা হয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments