উজিরপুর প্রতিনিধিঃ " এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই " এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদ ও উজিরপুর পৌরসভার যৌথ উদ্যোগে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে তারুণ্যের উৎসবের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।পরে একটি রেলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ করে। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান,মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কর্মসুচির ও শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থী।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments