মো.পাভেল ইসলাম রাজশাহী: দৈনিক ভোরের কাগজের বর্ষসেরা রিপোর্টার হয়েছেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে পত্রিকাটির জাতীয় প্রতিনিধি সম্মেলনে বর্ষসেরা রিপোর্টার হন তিনি। অনুষ্ঠানে তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন দেশবরেণ্য সাংবাদিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
এ সময় শ্যামল দত্ত বলেন, সারাদেশের প্রতিনিধিদের কাজের যথাযথ মূল্যায়ন করে ভোরের কাগজ। তারই অংশ হিসেবে এ সম্মাননা প্রদান। তিনি বলেন,ভোরের কাগজ পরিবারের একজন সিনিয়র সদস্য সাইদুর রহমান। শারীরিকভাবে অসুস্থ হয়েও সংবাদ ও বিজ্ঞাপনে তিনি বেশ এগিয়ে। সেজন্য তাকে এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত হয়।
দুদিন ব্যাপী আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। বার্ষিক এ সম্মেলনে পত্রিকাটির হেড অফিসের কর্মকর্তাবৃন্দ, সারাদেশের জেলা-উপজেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টাররা অংশ নেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments