ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপশি সিরিজ নিশ্চিত হলো বাংলাদেশ নারী দলের।
ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ নারী দল। বল হাতে নিয়ে নিয়মিত বিরতি দিয়ে জিম্বাবুয়ের ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠাতে থাকেন বাংলাদেশের বোলাররা। জাহানারা আলম-সালমা খাতুন ও নাহিদা আকতারের বোলিংয়ে এক পর্যায়ে ৭১ রানেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে লোয়ার-অর্ডাও ব্যাটার মিশা গুয়ানজুরার অপরাজিত ৩৫ রানের সুবাদে শেষ পর্যন্ত ৪৬ দশমিক ৪ ওভারে ১২১ রান পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে। বাংলাদেশের নাহিদা ৩০ রানে ৩টি, জাহানারা-সালমা ২টি করে উইকেট নেন।
জবাবে পঞ্চম ওভারে ওপেনার শারমিন আকতারকে হারায় বাংলাদেশের নারীরা। শুরুর ধাক্কা দারুণভাবে সামলে উঠেন মুরশিদা খাতুন ও ফারজানা হক। দ্বিতীয় উইকেটে ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন শারমিন ও ফারজানা।
৬৫ বলে ৮টি চারে অপরাজিত ৫১ রান করেন মুরশিদা। অপরাজিত ৫৩ রান করে দলের জয়ে অবদান রাখেন ফারজানা। তার ৬৮ বলের ইনিংসে ৭টি চার ছিলো।
প্রথম ম্যাচে বাংলাদেশের তিন বোলার জাহানারা-সালমা খাতুন ও নাহিদার তোপে ২৩ দশমিক ২ ওভার ব্যাট করে মাত্র ৪৮ রানে অলআউট হয়েছিলো জিম্বাবুয়ে নারী দল। পরে ৮ উইকেটে ম্যাচ জিতে তারা।
আগামী ১৫ নভেম্বর এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপ বাছাই পর্ব শুরুর আগে স্বাগতিকদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে ৬৬,৯২৫ দর্শকের সামনে অনুষ্ঠিত ম্য ...
স্টাফ রিপোর্টার: বদলি নেমে মিকেল মেরিনোর ৯০তম মিনিটের দুর্দান্ত গোলে বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। যুক্তরাষ্ট্রের আর্লিং ...
স্টাফ রিপোর্টার: হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সোমবার, ৬ জুলাই ২০২৬ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে আজ মাঠে নামছে চারটি দল। আইবেরিয়ান দ্বৈরথে আজ রাত ১টায় মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। অন্যদিকে ভোর ৬টায় শেষ ষোলোর আরেক ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্র ...
সব মন্তব্য
No Comments