স্টাফ রিপােটার: দক্ষিণ এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস এখন বাংলাদেশে, যেটির নিচে দিয়ে ট্রেন এবং উপর দিয়ে পারাপার হচ্ছে হাতি। গত বছরের শেষ দিকে চালু হওয়া চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে নির্মিত এ এলিফ্যান্ট ওভারপাস দক্ষিণ এশিয়ায় প্রথম। হাতি পারাপারে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতিতে বন্যপ্রাণী অভয়ারণ্যে এ ওভারপাস চালু হয়েছে। এতে পাহাড়ের নিচে সুড়ঙ্গ দিয়ে চলছে ট্রেন আর উপরে পারাপার হচ্ছে হাতি।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাঠ পর্যায়ে জরিপ করে হাতির ১২টি করিডোরের সন্ধান পায়। বাংলাদেশে হাতি চলাচলের জন্য চিহ্নিত ১২টি করিডোরের মধ্যে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ৩টি, উত্তর বনবিভাগের ৫টি এবং চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের ৪টি রয়েছে। আইইউসিএন বাংলাদেশে যে ১২ হাতির চলাচলের পথ (করিডোর) চিহ্নিত করেছিল সরকার সেই ১২টি করিডোর নির্দিষ্ট করে গেজেট প্রকাশের উদ্যোগ নেয়।
হাতির আবাসস্থল ও পরিবেশ টেকসই রাখতে, তাদের খাদ্য ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চলাচলের করিডোর উন্মুক্ত রাখার প্রতি সরকার গুরুত্ব দিয়েছে। সাংবিধানিকভাবেও জীব বৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে এবং এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।
দেশে হাতির আবাসস্থল মূলত পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, বোয়ালখালী, রাঙ্গুনিয়া; কক্সবাজার জেলার ফাঁসিয়াখালী, রামু, উখিয়া ও টেকনাফ বন এবং ময়মনসিংহ বিভাগের গারো পাহাড়ে।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গমাটি ও কক্সবাজারের বনাঞ্চলগুলোতে স্থায়ী হাতির বিচরণ লক্ষ্য করা যায়। অভিবাসী হাতিগুলো বছরের একটি নির্দিষ্ট সময়ে ভারত বা মিয়ানমারের সীমানা পেরিয়ে বাংলাদেশে আসে। এগুলোর বিচরণক্ষেত্র সিলেট ও মৌলভীবাজার, শেরপুর জেলার নালিতাবাড়ী ও শ্রীবরদী, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এবং নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। এছাড়া রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের কাসালং বন ও বান্দরবানের সাঙ্গুতেও রয়েছে এসব হাতির বিচরণ।
সরকার স্বীকৃত ১২টি করিডোরসহ অপরাপর করিডোরগুলোতে নির্বিঘ্নে হাতি চলাচলের সুবিধা নিশ্চিত করতে হবে। জীব বৈচিত্র্য রক্ষাসহ বন্যপ্রাণীর বিলুপ্তি রোধকল্পে এবং উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক সুষ্ঠু তদারকির মাধ্যমে এসব করিডোর অবৈধ দখলদার মুক্ত করতে হবে। বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী হাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি করিডোরগুলো রক্ষা করার জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন করার উদ্যোগ নিতে হবে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments