মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারীর অংশগ্রহনে শনিবার (২৪ জুন) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগের সভাকক্ষে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেবির কোষাধ্যক্ষ ও সভাপতি (এপিএ কমিটি) প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান সরকারের যুগ্মসচিব ডা. মো: জিয়াউল হক।
মুখ্য আলোচকের বক্তব্যে আরডিএর চেয়ারম্যান সরকারের যুগ্মসচিব ডা.মো: জিয়াউল হক বলেন,আমরা যদি আমাদের শুভবুদ্ধি, মূল্যবোধ,দেশপ্রেম দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে পারি,তাহলে দুর্নীতি কমানো সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড.রুস্তম আলী আহমেদ বলেন,দুর্নীতি প্রতিরোধে কিভাবে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক পর্যায়ে সতর্ক,সচেতন ও সুসংগঠিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাঙ্খিত উন্নত দেশ গড়তে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেন ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে সকলকে আরো বেশি কাজ করতে ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব,কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন,পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো: জাকির হোসেন খোন্দকার,উপ- পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: সারওয়ার জাহান,উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন,উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. আখতার হোসেন,সহকারী রেজিস্ট্রার মো: রাসেদুল ইসলাম,সহকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো: নাজমুল হোসাইন,সেকশন অফিসার তানভির আহমেদ,সেকশন অফিসার মো: শাকিল আহমেদ,সেকশন অফিসার শারমিন আক্তার নূরসহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments