ডেস্ক রিপোর্ট: আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুট এর সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয়সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশীরা।
যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য থেকে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস-এর কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।
তিনি জানান নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ড এর মে ফেয়ার ভ্যানুতে বিজয় দিবসের বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা অব্দি চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোন টিকেট। তবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশান করবে চিরকুট।
সুমি বলেন, “বাংলাগানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্নসময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সাথে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।”
এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।
কনসার্টে উপস্থিত হতে রেজিস্ট্রেশন করা যাবে এ লিংকে-https://eticket.nextstageevents.co.uk/
চিরকুট জানায়, কনসার্ট শেষেই দেশে ফিরে আসছে ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে চিরকুট।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments