রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মাহেন্দ্র-আলফা গাড়ি দুর্ঘটনায় মীর তারিকুল ইসলাম তারেক (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চাখার-গুয়াচিত্রা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর তারিকুল ইসলাম তারেক বানারীপাড়া পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মীর বাড়ির বাসিন্দা এবং স্থানীয় মুদি-মনোহারী ব্যবসায়ী। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলামের চাচাতো ভাই। জানা গেছে ,শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে মীর তারিকুল ইসলাম চাখার থেকে মাহেন্দ্র-আলফা গাড়িতে বানারীপাড়া পৌর শহরের বাড়িতে ফিরছিলেন। এসময় চাখার-গুয়াচিত্রা সড়কের মুন্সিবাড়ি এলাকায় তার মাহেন্দ্র (আলফা) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত তারেককে স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত তারেকের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে,পরিবারে বইছে শোকের মাতম।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments