ডেস্ক রিপোর্ট: আজ ০৫ জানুয়ারি দুপুর ২টায় আগারগাঁও আইসিটি টাওয়ারের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন শেরেবাংলা নগর থানার কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় সভাপতিত্ব করেন সংগঠনের নেত্রী আনোয়ারা বেগম। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম আহ্বায়ক রাফিউল ইসলাম, সদস্য মাহবুব বিশ্বাস, থানার নেত্রী রাবেয়া খাতুন, দিলারা বেগম, জামাল হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।
কর্মীসভায় নেতৃবৃন্দ বলেন, হকার আইন ছাড়া হকারদের মুক্তি নেই। তাই হকার আইন প্রণয়নের দাবিতে দুর্বার লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে। থানায়-থানায়, ফুটে-ফুটে হকারদের প্রকৃত তালিকা প্রণয়ন করে সংগঠন থেকে হকারদের আইডি কার্ড প্রদানের যে কর্মসূচি চলছে-তা যথাসময়ে শেষ করতে হবে। জোন ভিত্তিক সংগঠনের বেসিক ইউনিয়ন নিবন্ধনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, ফেব্রুয়ারি ২০২৩, মধ্যে সম্মেলনের মাধ্যমে সংগঠনের শেরেবাংলা নগর থানার পূণার্ঙ্গ কমিটি গঠন করতে হবে। কর্মীসভার থেকে আগামী সপ্তাহে হকার আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments