ইবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবীন বরণ, প্রবীণদের বিদায়ী সংবর্ধনা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারি কক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় সংগঠনটি। পরে প্রবীণ সদস্যদের বিদায়ী সংবর্ধনা ও সনদ দেওয়া হয়। এছাড়া বেলা তিনটায় দ্বিতীয় পর্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল। এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইবি প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম ও ইবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ এবং অর্থ সম্পাদক শ্যামলী তানজিন অনু।
কর্মশালায় সাংগঠনিক জীবনে কাম্য আচরণ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ, ভ্রমণ ও বিভিনś ফিচার লেখালেখি বিষয়ে সাবেক সম্পাদকীয় পর্ষদ সদস্য অনি আতিকুর রহমান, লেখালেখির বিভিনś কলাকৌশল বিষয়ে বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান এবং লেখকদের পাঠ্য বই বিষয়ক প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাশেদ আহমেদ। কর্মশালায় সংগঠনের শতাধিক সদস্য অংশ নেয়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments