মোংলা মো. নূর আলমঃ শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্র পথে আসা বিপুল পরিমানের বিদেশি শাড়ীর একটি চালান জব্দ করেছে মোংলা কোস্টগার্ড। গত ১৬ ও ১৭ নভেম্বর দুদিন অভিযান চালিয়ে মোংলার হলদিবুনিয়ার খালে এই শাড়ীর অবৈধ চালান জব্দ করে তারা। তবে তাদের অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ কারনে চোরাকারবারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বার্তায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এই দাবি করেন। প্রেস বার্তায় তিনি উল্লেখ করেন, জব্দকৃত ৮৩৩ পিস শাড়ী, ৫৯ পিস লেহেঙ্গা ও ১০০ পিস চাদরের মূল্য ০১ কোটি ১৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্থান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড এর পক্ষ থেকে খন্দকার মুনিফ তকি জানান।
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
সব মন্তব্য
No Comments