স্টাফ রিপোটার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়য়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বেলা ৪টা পর্যন্ত ৩শ আসনে ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩০টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ গ্রহণ করছেন।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নির্বাচনের অংশ নেওয়ার জন্য তফসিলের সময়সীমা বর্ধিতকরনের সুযোগ নেই ।
এবারের নির্বাচনে অংশ গ্রহণেনর জন্য ৩০টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনে অংশ নেওয়া দলগুলো মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, তৃণমুল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, মুক্তিজোট, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, আওয়ামীলীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও ইসলামী ঐক্যজোট।
১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাছাই-বাছাই হবে। প্রার্থীতা প্রত্যাহের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত প্রচার প্রচারনা চালাতে পারবেন। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments