ডেস্ক রিপোর্ট: ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৮ ও ২৯ অক্টোবর শুক্র ও শনিবার উত্তরাস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্টটিটিউট মিলনায়তনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী দিন ২৮ অক্টোবর বিকেল ৫:৩০ মিনিটে দেশের শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর এমেরিটাস ড. অরুন কুমার বসাক, সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গীতাঞ্জলি সম্মাননা পদক’ ২০২২ প্রদান করা হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে থাকবেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সভাপতিত্ব করবেন দেশবরেণ্য শিক্ষাবিদ আ আ ম স আরেফীন সিদ্দিক।
উৎসবের সমাপনী দিন ২৯ অক্টোবর শনিবার বিকাল ৫:৩০ মিনিটে গীতাঞ্জলি ললিকলা একাডেমির মাননীয় উপদেষ্টা দেশবরেণ্য শিক্ষাবিদ প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে আলোচনানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশে আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মোঃ সিদ্দিকুর রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান।
উৎসবের দুইদিনে গীতাঞ্জলি’র শিল্পীগণ সংগীত, নৃত্য, আবৃত্তি, বাদ্য পরিবেশন করবে। থাকবে চিত্র প্রদর্শনী (সকাল বেলার পাখি)।
উল্লেখ্য গত ১৭ বছর যে সকল দেশবরেণ্য ব্যক্তিগণ গীতাঞ্জলি সম্মাননা পদক গ্রহণ করেছেন তাঁরা হলেন ঃ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, প্রফেসর ড. জিল্লুর রহমান সিদ্দিকী, কবি প্রফেসর ড. আলাউদ্দিন আল আজাদ, সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক, জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, রবীন্দ্র গবেষক আহমদ রফিক, ভাষা সৈনিক আবদুল মতিন, শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম চৌধুরী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সজ্ঞীতজ্ঞ সূধীন দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, চিত্রশিল্পী হাশেম খান, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, লেখক রাবেয়া খাতুন, সংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী, শিল্পী রফিকুন্নবী, নাট্যকার বেগম মমতাজ হোসেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতানা কামাল, শিল্পী মুস্তাফা মনোয়ার, চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্ত, নাট্যকার ইমদাদুল হক মিলন, শিল্পী মুর্তজা বশির, কবি নির্মলেন্দু গুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, কবি নূরুল হুদা, শিল্পী মনিরুল ইসলাম, অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও কবি কামাল চৌধুরী, মঞ্চসারথী আতাউর রহমান, গবেষক মুনতাসীর মামুন, চিত্রশিল্পী ফরিদা জামান।
মহোদয় গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ১৮ বছর পূর্তি আয়োজনে আপনার বহুল প্রকাশিত সংবাদ পত্রিকা ও জনপ্রিয় টিভি চ্যানেলের একজন রিপোর্টার ও ক্যামেরা পারসন প্রেরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সংবাদ প্রচারে আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments