পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রিয়াজ শেখ (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের যমুনা ফিলিং স্টেশনের পশ্চিম পাশে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. আতিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিয়াজকে আটক করা হয়। পরে তার প্যান্টের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৯টি জিপার প্যাকেটে মোট ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। ঘটনার পর পিরোজপুর থানায় নিয়মিত মামলা (নং–৩, তারিখ ০৮/১২/২০২৫) রুজু করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments