ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সভাকে কেন্দ্র করে সোমবার, ১৫ জুন তীব্র উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। ইস্ট লন্ডন মসজিদের পাশের মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। বিকেল থেকেই রেস্টুরেন্টের সামনে এনসিপি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের পাল্টাপাল্টি জমায়েত শুরু হয়। একপর্যায়ে এনসিপির সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং উভয় পক্ষের মধ্যে তীব্র স্লোগান-পাল্টা স্লোগান চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ শতাধিক সদস্য মোতায়েন করে। বিক্ষোভের সময় পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানান, মেরি সেন্টার ও আশপাশের এলাকায় বিশাল জটলা তৈরি হয়। অনেকে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন, কেউ কেউ হাত তুলে প্রতিবাদ জানাচ্ছিলেন। বিক্ষোভকারীদের একাংশ হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ‘রাজাকার’ স্লোগান দেয়। পুলিশ সদস্যরা ব্যারিকেড তৈরি করে দুই পক্ষকে আলাদা রাখে।
এর আগে ১৩ জুন হাসনাত আবদুল্লাহ লন্ডনে পৌঁছান। দ্য কর্নার লন্ডন সিটি হোটেলের সামনে তাকে স্বাগত জানায় এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা। লন্ডন সফরকালে তিনি অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রিত হয়ে একটি সেমিনারে বক্তব্য দেন। অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক হলে দেওয়া ওই বক্তব্যকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে তার সমর্থকরা। বক্তব্যে তিনি বলেন, ইমরান খানের মতো নেতাকে তিনি আদর্শ মানেন এবং একই মঞ্চে দাঁড়াতে পেরে তিনি গর্বিত।
তবে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানেও আওয়ামী লীগের সমর্থকরা প্রতিবাদ জানায়। এনসিপির কর্মীরা পাল্টা অবস্থান নিলে সেখানেও উত্তেজনা তৈরি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লন্ডনের রাস্তায় হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিক্ষোভ চলছে, পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে।
হাসনাত আবদুল্লাহ এনসিপির কেন্দ্রীয় নেতা এবং বর্তমান সংসদ সদস্য। যুক্তরাজ্যে তার একাধিক কর্মসূচি রয়েছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করতেই তিনি লন্ডন সফরে এসেছেন। তবে তার সফরকে ঘিরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments