রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ‘অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে’ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অপরাজিতা নারী নেত্রী ও ইউপি সদস্য সন্ধ্যা রাণী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেছেন দেশের অর্ধৈক জনগোষ্ঠি নারীকে পিছনে ফেলে ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করা সম্ভব নয়। নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মাণ করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মিজানুর রহমান চোকদার,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মৃধা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। অরাজিতা নারী নেত্রী মেরিনা পারভীনের প্রাণবন্ত সঞ্চালনায় এছাড়া বক্তৃতা করেন অপরাজিতা নারী নেত্রী নাজনিন হক মিনু ,তাসলিমা,জাকিয়া পারভীন,মাহিনুর বেগম,বিথী খানম,অপু হালদার প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোÑঅর্ডিনেটর ঝুমু কর্মকার। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস.মিজানুল ইসলাম,রূপান্তরের ক্লাষ্টার মনিটরিং কো-অর্ডিনেটর মোহাম্মদ তানভীর মোশারফ, উপজেলা জাসদের সভাপতি টিপু সুলতান, প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,রূপান্তরের বানারীপাড়া উপজেলা কো-অর্ডিনেটর বিলকিস খানম প্রমুখ।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments