ডেস্ক রিপোর্ট: পেশাজীবী মানবাধিকার পরিষদ- PHRC ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে সংঘটিত মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। সংগঠনের আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, কো-আহ্বায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান ও সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে সোমবার ৩০ জুন ২০২৬ এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মত প্রকাশের স্বাধীনতা লংঘন করে মব সন্ত্রাসের মাধ্যমে সম্মানহানি, শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষকদের চাকরিচ্যুতি ও বরখাস্ত, সাংবাদিকদের গ্রেপ্তার ও হয়রানি, প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের গ্রেপ্তার এবং আইনজীবী ও শিল্পী-সাহিত্যিকদের ওপর বাধা ও নিপীড়নের ঘটনায় পেশাজীবীদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এসব কর্মকাণ্ডকে মানবাধিকারের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
বিবৃতিতে জাতীয় অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল ও বেতন-ভাতা ফেরতের নির্দেশকে ‘মানবাধিকারের সুস্পষ্ট হস্তক্ষেপ ও অমানবিক’ বলে মন্তব্য করা হয়। এছাড়া হামের টিকা যথাযথভাবে আমদানি না করায় সারা দেশে ৭০-এর বেশি শিশুর মৃত্যু ও লক্ষাধিক শিশুর আক্রান্ত হওয়ার ঘটনাকে সংবিধান স্বীকৃত চিকিৎসা সেবা ব্যাহত করার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
সম্প্রতি তুরাগ থানা এলাকায় ৭ জন রাজনৈতিক নেতাকর্মীর নিখোঁজ ও নদীতে ফেলে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে পিএইচআরসি নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়। সংগঠনটি আরও বলে, মব কালচারের নামে নৈরাজ্য ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। সরকারের কাছে তারা এসব ঘটনার যথাযথ তদন্ত ও ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
সব মন্তব্য
No Comments