সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় ফুটন্ত গরম পানির পাতিলে পড়ে আদনান হাবিব নামে এক শিশুর মৃত্যুবরনের খবর পাওয়া গেছে।
বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদনানের মৃত্যু হয় বলে জানা যায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,'রমজানের চতুর্থ রোজায় মসজিদে ইফতার দেওয়ার জন্য খিচুড়ি রান্না করছিল পরিবারের সদস্যরা। খিচুড়ি রান্নার জন্য গরম পানি করে রেখেছিল পাতিলে। আদনান হাবিব সহ কয়েকজন শিশু পাশেই খেলছিল। খেলার একপর্যায়ে আদনান হাবিব পাতিলে পরে যায়। এতে শরীরের বেশি ভাগ অংশ পুড়ে যায়। পরে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু আদনানের।
এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) বিকালে মেলান্দহ উপজেলার পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় শিশু আদনানের আহতের ঘটনাটি ঘটে। নিহত আদনান হাবিব ওই এলাকার মো. লেমন মিয়ার ছেলে।
এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন,'খেলতে গিয়ে গরম পানিতে পড়ে আহত হয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয়। ঢাকায় বিনা ময়না তদন্ত জন্য আবেদন করেছিল। তাঁর একটি বেতার বার্তা আমাদের কাছে এসেছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments