প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে অমিত কুমার অধিকারী(২২) নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ডক্টরস্ ল্যাব হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার রথখোলা এলাকার অসীম কুমার অধিকারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ওই যুবক দ্রুতগতিতে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। এসময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তিনি পড়ে যান। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের নিচে তার মাথা ঢুকে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত অমিত কুমারের জ্যাঠা অজিত কুমার অধিকারী জানান, সে শাহজাহান মীরের মালিকানাধীন ‘হোমস্ পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ কাজের উদ্দেশ্যে তিনি বাইরে গেলে এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে(সাতক্ষীরা-ল ১১-৫৩২৮)। তবে ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। নিহতের পরিবার মামলা দায়ের করতে ইচ্ছুক নয় বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments