ইনুর মুক্তির দাবি
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ ও জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রতি ‘বিচারের নামে অবিচার’ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ ঢাকা মহানগর কমিটি। শুক্রবার ৫ জুন বিকাল ৫টায় জিপিওর সামনে জাসদ কেন্দ্রীয় কার্যালয় চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি গুলিস্তান এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো: আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, সহ-সম্পাদক আসলাম খান বাবু, আলী হাসান তরুন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী মো: ইদ্রিস ব্যাপারী, সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
বক্তারা বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন কয়েক মাসের মধ্যেই গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম প্রায় ১৭ শতাংশ বাড়িয়েছে। এর আগে জ্বালানী তেলের দামও বাড়ানো হয়েছে। এই গণবিরোধী, একতরফা ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি অর্থনৈতিকভাবে সংকটগ্রস্ত জনগণের ওপর ‘মরার উপর খাঁড়ার ঘা’। এতে সাধারণ মানুষের জীবনযাপনের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে। শিল্প উৎপাদন, কৃষিপণ্য পরিবহন ও গণপরিবহন খাত বড় নেতিবাচক চাপে পড়বে। গ্রাম-শহরে গড়ে ওঠা ব্যাটারিচালিত গণপরিবহন খাতও ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রতি মিথ্যা মামলায় আইনী মোড়কে বিচারের নামে চরম অবিচার করা হচ্ছে। তারা হাসানুল হক ইনুর জন্য ন্যায় বিচারের দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে মিছিলটি জিপিও থেকে শুরু হয়ে গুলিস্তান, পল্টনসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments