মো.পাভেল ইসলাম রাজশাহী: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যে বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষ দুবেলা ঠিকমতো খেতে পারতো না। সেই বাংলাদেশে আজ সাড়ে ১৬ কোটি মানুষ তিনবেলা খেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বাংলাদেশ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর ১৯৭৪ পর্যন্ত দেশে সার, খাদ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রানন্ত চেষ্টায় কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে সেই পরিস্থিতির উত্তোরন ঘটিয়েছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে ১৫ বছর ক্ষমতায় থেকে দেশে যেসব ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছে, তার মধ্যে খাদ্যে স্বয়ংসর্ম্পূতা অর্জন অন্যতম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকদের জন্য তথ্য অবারিত করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্যপুত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য তথ্য ড্রেক্স স্থাপন করা হয়েছে। যেখান থেকে সুফল পাচ্ছেন কৃষকেরা। বাংলাদেশের কৃষকেরা এখন আর আকাশের দিকে তাকিয়ে থাকেন না। যেকোন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের আগাম বার্তা দিয়ে সহায়তা করছে কৃষি তথ্য সার্ভিস।
খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় অবস্থানে ও মিঠা পানির মাছ উৎপাদনে ৪র্থ স্থান অর্জন করেছে। ইলিশের উৎপাদন অনেক বেড়েছে। গবাদিপশু উৎপাদনও বেড়েছে। সবই সম্ভব হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কারণে। এছাড়া কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণের উদ্যোগের সুফল পাচ্ছেন দেশের কৃষকেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো অনেক এগিয়ে যাবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোজদার হোসেনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আকতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেন্ট্রাল কমান্ড কাউন্সিলের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, রাজশাহী মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments