অপূর্ব ফারুক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রাজধানীর মোহাম্মদপুর আত্মগোপনে ছিলেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তিনজনকে মৃত্যুদন্ড দেয়া হয়।
আসামিরা হলেন, রেজাউল করিম মন্টু, শহিদ মন্ডল ও মো. নজরুল ইসলাম। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিলেন। নজরুল স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
খন্দকার আল মঈন আরও বলেন, নজরুল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নওগাঁর বদলগাছি থানার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র বেশ কয়েকজনকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, ঘরবাড়ি লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে।
উল্লেখ্য, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জেলা জামায়াতের সাবেক আমীর রেজাউল করিম মন্টুসহ তিনজনের মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁর রেজাউল করিম মন্টু, নজরুল ইসলাম ও শহিদ মন্ডল। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিলন।
রেজাউল করিম মন্টু জয়পুরহাট সদরের বাসিন্দা। পলাতক নজরুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুরে আত্মসগোপনে ছিলেন। শহিদ মন্ডলের বাড়ি নওগাঁর বদলগাছী থানার চাঁপাডাল গ্রামে।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments