নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: তেঁতুলিয়া বাংলবান্ধা ইউনিয়নে একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বেশ কিছু ব্যালট পেপার ও টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ইউনিয়নের সিপাহীপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এক বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনর্চাজ জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়তেছিল। দুপুরের দিকে কিছু সংখ্যক লোক লাঠিসোটা নিয়ে ভোট কেন্দ্রে হামলা করে এবং জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়। মুহূর্তেই ভোটার শূন্য হয়ে পড়ে ভোট কেন্দ্রের মাঠ। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো ভোটগ্রহণ। পরে পুলিশ ও প্রশাসনের এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্র সংলগ্ন একটি বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
সব মন্তব্য
No Comments