স্টাফ রিপোটার: কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল-সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে লক্ষ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ! এদিকে প্রকল্প বাতিলের দাবিতে কামরাঙ্গীরচর থানাধীন তিন ওয়ার্ডে বিক্ষোভ হয়েছে।
শুক্রবার কামারাঙ্গীরচরের নয়াগাঁও-এ নিজ বাসভবন বুড়িগঙ্গায় সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে লক্ষ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন প্রথমে নিজে স্বাক্ষর করে। তিনি 'কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ' এর সভাপতি। কবি জানান, তিনি প্রধানমন্ত্রীকে এই স্বাক্ষর হস্তান্তর করবেন। মুন্সিহাটি, খোলামোড়া ঘাট, কামরাঙ্গীরচর, নয়গাও নদীর পাড়, জাউলাহাটি, ঝাউচর, হাসাননগরসহ কামরাঙ্গীরচরের ১১টি জায়গায় এই স্বাক্ষর কর্মসূচি চলছে। এদিকে প্রকল্প বাতিলের দাবিতে কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭নম্বর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে জন্মভূমি রক্ষা কমিটির আয়োজনে। এতে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণকে দ্রুত প্রকল্প বাতিলের ঘোষণার আহবাণ জানানো হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments