স্টাফ রিপোটার: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরচালনা পরিষদের উদ্যোগে আজ ১৯ অক্টোবর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৪টায় পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, ইউসিএলবি’র সাধারণ সম্পাদক কমরেড মোশররফ হোসেন নান্নু, অধ্যাপক কমরেড আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, শহীদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কমরেড আকবর খান, সমাজতান্ত্রিক আন্দোলনের কমরেড আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কমরেড বিধান রায় প্রমুখ। সভা পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড মানস নন্দী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেল, পিয়াজ, চিনি, সবজি, এলপিজিসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে, জনজীবনে নাভিশ^াস উঠেছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। একদিকে সরকার বলছে উদ্বৃত্ত কিন্তু বাজারে দাম বাড়ছে। ভারত, থাইল্যান্ডসহ আন্তর্জাতিক বাজারে চালের দাম ১৫% কমলেও বাংলাদেশে এ সময়ে চালের দাম ৩১% বৃদ্ধি পেয়েছে। এর সাথে তেল, পিয়াজ, চিনির দামও বাড়ছে পাল্লা দিয়ে। সরকার বলছে মজুদ পর্যাপ্ত আছে তারপরও দাম বৃদ্ধির কারণ কি? এর কোন জবাব নাই। অন্যদিকে এলপিজি’র দাম ৩ মাস আগেই ছিল ৮৫৯ টাকা এখন তা বেড়ে হয়েছে ১২৯২ টাকা। এ পরিস্থিতিতে জনগণ জীবন-জীবিকা রক্ষায় দিশেহারা হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ বলেন, সরকার বাজারে জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে শুধু ব্যর্থই নয় বরং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে পৃষ্ঠপোষকতা করছে। ফলে জনগণ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments