কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৬ ডিসেম্বর কলারোয়া মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় পৌর সদরের তুলশীডাঙ্গা খাদ্য গুদাম গোডাউন মোড়ে নব-নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ৭টায় কলারোয়া ফুটবল মাঠের দক্ষিন পাশে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আলী, আবুল হোসেন, উপজেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সহ অন্যন্যেরা। পরে সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, কলারোয়া থানার অফিসার ইনচার্জ, কলারোয়া প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একটি বিজয় র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিন শেষে মুক্তিযোদ্ধা সংসদের এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments