মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার থেকে: জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে আসেন তারা। এ সময় তারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের প্রবেশ করে তারা স্লোগান দিতে দিতে স্মৃতিসৌধের মূল বেদীর দিকে অগ্রসর হন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চল সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় আক্তার হোসেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ১৯৭১ সালের লাখ লাখ শহীদের জীবনের বিনিময়ে স্বাধীনতা এসেছে এবং যার মূল মন্ত্র ছিল সাম্য ও সামাজিক সুবিচারের বাংলাদেশ। আমরা এনসিপির নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ সেই বাংলাদেশ বিনির্মাণে। সেই মোতাবেক আমরা কাজ করে যাব। তিনি আরো বলেন, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি।একই সঙ্গে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করবে।এমন উপস্থাপনাও আমাদের আছে। স্বল্প সময়ের মধ্যে সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম বিস্তৃত করা হবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments