ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস এর লেখা গান ‘কবিতা আমি ছেড়ে দিয়েছি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী অনিক আহমেদ। সুর করেছেন হালিম বয়াতি।
১৮ মার্চ সকাল ০৯টায় ঢাকা, পাবনা ও মাগুরার তিনটি স্থানে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ কার্য্যালয়ে একই সময়ে কেক কেটে গানটির আনুষ্ঠানিক শুভমুক্তি ঘোষণা করা হয়।
এসময় ঢাকার অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা ও কণ্ঠশিল্পী অনিক আহমেদ।
মাগুরায় অংশ নেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি ও গীতিকার আশিকুল কায়েস, মাগুরা জেলা শাখা তরুণ লেখক পরিষদের সভাপতি ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার জনাব শম্ভু মৈত্র, সাধারণ সম্পাদক শেখ কামরুল আক্তার, খুলনা বেতারের আবৃত্তি শিল্পী অনির্বান কবি জনাব শচীন্দ্রনাথ বিশ্বাস।
পাবনা জেলায় অংশ নেন সুরকার হালিম বয়াতি ও পাবনা জেলা তরুণ লেখক পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার হোসেন নিলয় সহ প্রমুখ সাংস্কৃতিকবৃন্দ।
গানটির শিল্পী অনিক আহমেদ বলেন, আশিকুল কায়েস ভাইয়ের ‘কবিতা আমি ছেড়ে দিয়েছি’ গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এমন সৌভাগ্য আর কজনের হয়।আমি সর্বচ্চো চেষ্টা করেছি আপনাদের সামনে ভালো কিছু উপহার দেয়ার।
গীতিকার আশিকুল কায়েস বলেন, কবিতাটি গানে রূপান্তর হতে পারে কখনও ভাবতেও পারিনি। HD STUDIO প্রতিষ্ঠানের পরিচালক ও সুরকার জনাব হালিম বয়াতি আমার গানের কাজ করে সাহসিকতার পরিচয় দেখিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। এছাড়াও নি:স্বন্দেহে অনিক একজন ভালো কণ্ঠশিল্পি। উদীয়মান তরুণ এই শিল্পীর কণ্ঠে গাওয়া বিভিন্ন কনসার্টে দর্শক মাতানোর যথেষ্ট প্রমান পাওয়া যায়। কণ্ঠশিল্পী অনিকের এটি ৪র্থ মৌলিক গান।আশা করছি সবার ভালো লাগবে।
তিনি আরও বলেন, আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা ভালো গান উপহার দিতে, এটি আমার লেখা প্রথম গান। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আমার গান রচনার প্রতি আরও দৃঢ়তা পাবে বলে আশা করছি।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ‘ভিজ্যুয়াল অডিশন বিভাগ ব্যবস্থাপনায়’ HD STUDIO পরিচালনায় নির্মিত হলো ‘কবিতা আমি ছেড়ে দিয়েছি’ গানটি।
আজ সন্ধ্যা ০৭টায় ইউটিউব চ্যানেল
channel link: https://youtube.com/@HalimBoyatiofficial পাওয়া যাবে।
এছাড়াও পাবনা ও মাগুরার কেবল নেটওয়ার্কসহ বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন সময়ে সম্প্রচার করা হবে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments