পিরোজপুর অফিস: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসহাক আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত হবে। অনেক রক্তের বিনিময়ে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কোন দলের ক্ষমতায় যাওয়ার লোভ-লালসায় জুলাই বিপ্লবের অর্জন নষ্ট করা যাবে না। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট নিয়ে শতভাগ মানুষের প্রতিনিধিত্বের সুযোগ নেই। একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমেই সবার অংশগ্রহণ নিশ্চিত হবে, দুর্নীতি ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং নতুন কোনো স্বৈরাচার জন্ম নেবে না।”
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments