ডেস্ক রিপোর্ট: বরেণ্য সংগীত শিল্পী রুমী সরকার এর নতুন দেশ প্রেমিক গান 'ও ভাই সোনার বাংলায় সোনার ছেলে শহীদ জিয়াউর রহমান' শিরোনামে গানটি রবিবার (২৭ জুলাই) ইউটিউব চ্যানেল রুপালীতে প্রকাশিত হয়েছে। গানটি মহান মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বীরত্ব গাঁথা দেশ প্রেমকে শ্রদ্ধাভরে স্মরণ করে তৈরী করা হয়েছে। গানটির গীতিকার ও সুরকার আলম দেওয়ান। গানটিতে সঙ্গীত আয়োজন করেছেন এইচ.আর লিটন।
এ প্রসঙ্গে বাউল শিল্পী রুমী সরকার বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু মাত্র একজন রাষ্ট্রনায়কই নন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা যার হাত ধরে স্বাধীনতার ঘোষনা আসে।
এই গান তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসার নিবেদন।
রুমী সরকার আরো বলেন, গানটির পিছনে অনেক বড় অবদান রয়েছে যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম.এ মালেক ভাই।
রাজনীতি বিশ্লেষক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মনে করেন এ ধরনের গানের উদ্যোগ তরুন প্রজন্মকে জাতীর ইতিহাসে শহীদদের অবদানের বিষয়ে সচেতন করতে সহায়ক হবে।
রুমী সরকার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা তেলিখালী ইউনিয়নের হরিণ পালা গ্রামের আমির হোসেন এর মেয়ে।রুমি সরকারের গানটি সৃজনশীলতা ও দেশের প্রতি ভালবাসার মাইলফলক হিসাবে বিবেচিত হবে।
রুমী সরকার মূলত একজন বাউল শিল্পী, এবং তার গানগুলোর মধ্যে "বিচ্ছেদ গান" বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন পালা গানও গেয়েছেন, যেমন "পালা গান গুরু শিষ্য"। তার গানগুলোতে সাধারণত প্রেম, বিচ্ছেদ, এবং জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বাউল শিল্পী রুমী সরকার এমন গানও গেয়েছেন, যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments