স্টাফ রিপোটার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ঢাকা বিশ^বিদ্যায়ে ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের বর্বর হামলা ও পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক হত্যাকান্ডসহ সারা দেশে অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি, স্বাধীন বাংলাদেশে চাকসুর প্রথম ভিপি, বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরা বলেন, মানুষের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার হরণ করেই ক্ষমতাসীন সরকার ক্ষান্ত হচ্ছে না, তারা আগামী ১৮ ডিসেম্বর থেকে মানুষের মত প্রকাশের সাংবিধানিক অধিকার নিষিদ্ধ করে নির্বাহী অদেশ জারি করেছে। তিনি বলেন, বিরোধী ছাত্রনেতাদের হত্যাচেষ্টা করা কিংবা মেঘমল্লার বসুর চোখ উপড়ে ফেলার চেষ্টা করা আমাদের একাত্তরের রাজাকার-আলবদরের জুলুমের কথা মনে করিয়ে দেয়। এমন দেশের জন্য আমরা মহান মুক্তিযুদ্ধ করি নাই। তিনি বলেন, সভা-সমাবেশ-মতপ্রকাশের বিরুদ্ধে কোন কাগুজে নির্দেশ দিয়ে দেশের মানুষকে দমন করা যাবে না। দেশের মানুষ স্বৈরাচারী গণবিরোধী সন্ত্রাস প্রতিরোধ করেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে।
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির ডাকে আজ ১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, বিকেল ৪টায় নগরীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, জেলা কমিটির অন্যতম সদস্য আসলাম খান, মঞ্জুর মঈন প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, আগস্ট ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মানবেন্দ্র দেব, মো. কিবরিয়া, কেন্দ্রীয় কমিটির সংগঠক হাসিনুর রহমান রুশো, জাহিদ হোসেন খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments