স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যতই দৌড়ঝাপ করুক বর্তমান শেখ হাসিনা সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। দেনদরবার করে আর লাভ হবে না। এ সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে।
শনিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গাজীপুর জেল বিএনপি নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যত নির্যাতন করুক মিথ্যা মামলা দিক, হামলা করুক জনগণকে দমিয়ে রাখতে পারবে না। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে।
তিনি বলেন প্রধানমন্ত্রী প্রতিবেশি দেশ সফরে গিয়েছিলেন কিভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায় সেই বোঝাপড়া করতে দেশের স্বার্থে নয়। তিনি সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি। বরং দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন সে প্রশ্ন ওঠেছে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম জিলানি, সদস্য সচিব রাজিব আহসান, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা হুমায়ুন কবির খান, ডা্ রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ রিয়াজুল হান্নান, শাহজাহান ফকির, তাহের মুসল্লী, এড কাজী খান, আজিজুর রহমান পেরা, রাশেদুল হকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments