স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয় সংসদ-এর বৈঠক শুরুর কথা রয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এক নোটিশে এ তথ্য জানিয়েছেন।
দিনের কার্যসূচিতে শুরুতেই থাকবে বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পর্ব। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর অধীনে উত্থাপিত প্রশ্নের জবাব প্রদান করা হবে।
এরপর বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশসমূহ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এ পর্বে কয়েকজন সংসদ সদস্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও জাতীয় ইস্যু উত্থাপন করবেন।
ময়মনসিংহ-৬ আসনের সদস্য মোঃ কামরুল হাসান ফুলবাড়ীয়া উপজেলার একটি উপস্বাস্থ্য কেন্দ্রের চারপাশে বাউন্ডারি ওয়ালসহ পাকা ভবন নির্মাণের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। নোয়াখালী-৬ আসনের সদস্য আবদুল হান্নান মাসউদ হাতিয়া উপজেলাকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।
এছাড়া ময়মনসিংহ-৭ আসনের সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয়ভাবে কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের দাবি উত্থাপন করবেন।
কার্যসূচিতে আরও রয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা। পাশাপাশি বিধি-৬২ অনুযায়ী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করা হবে।
ঢাকা-১৫ আসনের সদস্য মোঃ শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিষয়ে আলোচনা উত্থাপন করবেন।
সংসদের আজকের বৈঠকে উল্লিখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলসহ সারাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ মাসের মাথায় প্রথমবারের মত বরিশালে সরকারি সফরে যাচ্ছেন ১৩ জুলাই।ঐদিন বরিশাল পৌঁছে মহানগরীর পাশে বহমান কীর্তনখোল ...
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। প্রধানমন্ত্রী তারেক র ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রাঙ্গামাটির বাঘাইছড়ির ‘সাজেক ভ্যালি’ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ ...
সব মন্তব্য
No Comments