মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : রাজশাহী নগরীতে বিএনপির পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। সিটি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) সকাল থেকেই বিএনপি কার্যালয়সহ মধ্য নগরজুড়ে কঠোর নিরাপত্তাবলয় পড়ে তোলা হয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।
তবে বিএনপি বলছে,সিটি নির্বাচন নয় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘটনায় কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।
সোমবার (২২ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে,উদ্ভূত পরিস্থিতিতে নগরীতে পদযাত্রা কর্মসূচি বাতিল করা হয়েছে।
আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন,সিটি নির্বাচনের আগে পদযাত্রা কর্মসূচি পালন করলে মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।এজন্য পুলিশ কমিশনার সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।
সরেজমিন দেখা যায়,বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির কারণে সকাল থেকে নগরীর মালোপাড়া এলাকায় বিএনপি কার্যালয়,ভূবনমোহন পার্ক,গণকপাড়া, সোনাদীঘি মোড়,বাটার মোড় ও আলুপট্টি মোড় ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে পুলিশ। মাঠে নেমেছে পুলিশের বিশেষায়িত টিম সিআরটি। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের এপিসি গাড়ি এবং জলকামান।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা বলেন,কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা ভূবনমোহন পার্ক থেকে জিরোপয়েন্ট হয়ে রেলগেট পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলাম। কিন্তু আবু সাঈদ চাঁদের ঘটনার কারণে পুলিশ আমাদের কর্মসূচি নিষিদ্ধ করেছে। আমরা এখন বসে পরবর্তী করণীয় ঠিক করবো।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এ স্বৈরাচার সরকার আমাদের সব কর্মসূচিতে বাধা দিচ্ছে। আজ আমাদের পদযাত্রায় বাধা দিয়েছে। তারা আমাদের অফিসে তালা দিয়েছে। কাউকে প্রবেশও করতে দিচ্ছে না।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রোববার (২১ মে) বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
২২ সেকেন্ডের ওই ভিডিও চাঁদকে বলতে শোনা যায়,আর ২৭ দফা,১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা,শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশাআল্লাহ।
এ ঘটনায় আবু সাঈদ চাঁদকে আসামি করে মামলা হয়েছে। একইসঙ্গে রাজশাহীতে তাকে ‘অবাঞ্ছিত’ঘোষণা করে কুশপুতুল দাহ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments