ডেস্ক রিপোর্ট: ২০২৪-এর গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির প্রাক্কালে বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে চব্বিশের গণ-অভ্যুত্থানের সব শহিদের প্রতি শ্রদ্ধা এবং অংশগ্রহণকারী সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি অভিবাদন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণ ও বিক্ষোভের মধ্য দিয়ে সৃষ্ট অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই চব্বিশের গণ-অভ্যুত্থানের সাধারণ আকাক্সক্ষা। এই আকাক্সক্ষা বাস্তবায়নের পথ ধরেই আমাদের অগ্রসর হতে হবে। এই কাজ সম্পন্ন করতে বিলম্ব হলে নানা ধরনের অপশক্তি দেশকে নানাভাবে অস্থিতিশীল করতে চাইবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দল-নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। ইতিমধ্যে সরকারের কিছু ভূমিকা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা যায়নি। এ ব্যাপারে সরকারকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ, গণ-অভ্যুত্থানে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার সাথে জড়িত ও নেপথ্যের হোতাদের বিচার কাজ দৃশ্যমান করা, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০২৪-এর বিজয়ের পর আমরা বলেছিলাম, “জনগণের বিজয় যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সেজন্য দেশবাসীকে সচেতন থাকতে হবে। পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে।” ওই সময় আমরা সারা দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছিলাম। আজও এই আহ্বান প্রাসঙ্গিক হয়ে আছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ যথাযথ মর্যাদায় আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস এবং তার আগে নানামুখী কর্মসূচির মাধ্যমে জুলাই-আগস্ট দেশব্যাপী কর্মসূচি পালন করতে পার্টির বিভিন্ন জেলা ও উপজেলা শাখার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments