চট্টগ্রাম অফিস: এবার চট্টগ্রাম সিটির ডবলমুরিং থানাধীন মনছুরাবাদে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান। এ সময় কুমিল্লা সেলুনের স্বত্বাধিকারী মোহাম্মদ জলিলের হাতে বই ও তাক তুলে দেয়া হয়।
আবৃত্তিশিল্পী আশিক আরেফিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যজন শেখ আনিস মঞ্জুর সেন্টু, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, অভিনয়কর্মী মোহাম্মদ আলী, সংস্কৃতিকর্মী শাহীন আলম, সৌরভ পাল, রহিমা আক্তার প্রমা, সাইফুল মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান বলেন, ‘বইয়ের নতুন পাঠক সৃষ্টিতে ভূমিকা রাখবে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’। সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। সেলুনে বই থাকলে অপেক্ষমান গ্রাহকরা তাদের সময় জ্ঞান অর্জনে কাজে লাগতে পারবেন। এতে করে সমাজে আলোকিত মানুষ গড়ে উঠবে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত যুবক ও কিশোররা তাদের কিছু সময় বই পড়ায় ব্যয় করবে। এতে পরিবার ও সমাজ তথা সংশ্লিষ্ট এলাকার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে।’
গোলাম মাওলা জসিম বলেন, ‘মানুষ এখন বই পড়ে না, ফেসবুক পড়ে। তাদেরকে বইমুখী করতেই আমার এ উদ্যোগ। পৃথিবীর বিভিন্ন দেশে আমার এ উদ্যোগ ছড়িয়ে দিতে চাই।’
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও তাক বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments