রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে ভাংচুর, সাধারণ কর্মীদের উপর হামলা ও দোকান লুটপাটের ঘটনার প্রতিবাদে তীব্র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মধ্যনগর সদর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গোড়াডোবা বিল সংক্রান্ত একটি মিথ্যা মামলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের নির্দেশে ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সাধারণ কর্মী আহত হয়েছেন এবং কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তার নির্দেশেই আমাদের ওয়ার্ড অফিসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির সাংগঠনিক ঐক্য ও ভাবমূর্তি ধ্বংস করছে।
বক্তারা আরও বলেন, যারা কর্মীদের উপর হামলা চালিয়েছে ও অফিস ভেঙেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের পথে কোনো বাধা সহ্য করা হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, পরেশ সরকার, জাহাঙ্গীর মিয়া ও মজিদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মোশাহিদ তালুকদার ব্যক্তিগত স্বার্থে দলের ভেতরে বিভাজন তৈরি করে সংগঠনের ক্ষতি করছেন। তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক তদন্ত হওয়া প্রয়োজন।
বিক্ষোভে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারকে বহিষ্কারের দাবী জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments