জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় মোস্ত হোসেন (৪৫) নামের নছিন চালকের মৃত্যু হয়েছে। সে মহেশপুর উপজেলার ৮নং বাশবাড়িয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের নজু সরদারের ছেলে। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের সরকারি কলেজ বাস স্টান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের
সামনে যশোর-সাতক্ষীরা মহা সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান-শনিবার রাত আড়াইটার দিকে যশোরের চৌগাছা থেকে কাচা ঝাল বাহি একটি নছিমন কলারোয়া পৌর সদরের এসে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে রাখা একটি ট্রাক(সাতক্ষীরা-ট-১১-০৬১৬) এর পিছনে ধাক্কা মারে। এসময় নছিমন চালক মোস্ত হোসেন মারাক্তক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনিক ভাবে তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বিষয়টির নিশ্চিত করে জানান-ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে তবে মৃতের চালকের
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments