স্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার ( ৯ মে ) সকাল ১০টায় নারায়নগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে বিচারক।
আগামী ২৬ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
এরআগে ভোর পৌনে ৬টা দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশ তার বাসা ঘিরে ফেলে অভিযান চালায়। এসময় বিপুল সংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। গাড়ি নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে থেকে অভিযান শুরুর সাড়ে ৬ঘন্টার পর তাকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন 'চুনকা কুটির' প্রবেশ করে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় আইভীর বাড়ির সামনে চারটি রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরোধ করে তার নেতাকর্মীরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়রা গ্রেফতার ঠেকাতে অবরোধের আহবান জানান।
এই পরিস্থিতে বাড়ির ভেতর থেকে আইভী বলেন, তাদের (পুলিশ) বলবা আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।
বাড়ির বাইরে বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতিতে ভেতরে ঢোকা পুলিশ এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন। রাত ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও পুলিশ বাড়ির কাছে পৌঁছাতে পারেনি। রাতভর পুলিশ আইভীর কর্ম সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ভোরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং ভোর পৌনে ৬টায় দিকে তাকে গ্রেফতার করে নিয়ে য়ায়।
নারায়নগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments