সঞ্জীব রায়: বিশ্বে করোনায় আক্রান্ত ২৬ কোটি ৫১ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মৃত্যু ৫২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে । সুস্থতা ২৩ কোটি ৮৮ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর মিছিলে এখনও শীর্ষে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৮ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃত্যু ৬ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন এখন বিশ্বের ৪০টি দেশে ছড়িয়েছে।
ইউরোপসহ বিভিন্ন দেশে দেশে ভাইরাসের ধরন পরিবর্তন করে আরো শক্তিশালী হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে । অনেক দেশেই লকডাউন অব্যাহত রয়েছে।
দক্ষিণ এশিয়া দেশ ভারতে ওমিক্রন আক্রান্ত দুজন শনাক্ত করা হয়েছে। ভারতে মৃত্যু ৪ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশের মৃত্যু সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে।
চীনের উহান রাজ্যে গত ২০১৯ সালের ডিসেম্বরে এই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়। তারপর একে একে ছড়িয়ে বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে। ইতিমধ্যে ভাইরাস সংক্রমণ রোধে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, চীন, ভারত,বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে প্রতিরোধক টিকা দেওয়া অব্যাহত রয়েছে ।সতর্ক ও প্রতিরোধ ব্যবস্থা জোড়দার করা হচ্ছে। অন্যদিকে করোনার ধরন পরিবর্তন হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে।
বিশ্বে আজকে পর্যন্ত আক্রান্ত ২৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪৭৬ জন । সারাবিশ্বে মৃত্যু ৫২ লাখ ৫৭ হাজার ৭৪৯ জন । সুস্থ হয়েছে ২৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৭০১ জন । উৎপত্তি দেশ চীনে স্কুল খুলে দেওয়ায় ফের সংক্রামন দেখা দিয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৮ লাখ ৮ হাজার ১১৬ জন । ব্রাজিলে মৃত্যু ৬ লাখ ১৫ হাজার ৪৫৪ জন। ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ২৫৪ জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু ২৭ হাজার ৯৮৯ জন।
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments