স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটির অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি যুক্ত হওয়ায় ছুটির ধারাবাহিকতা বাড়লো। এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। ফলে এবার দুর্গাপূজা উপলক্ষে আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হচ্ছে না।
চলতি বছর শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হবে ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাঅষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ছুটির আওতাভুক্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই ছুটি প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানেও এই ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকে ...
স্টাফ রিপোর্টার: সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের ক ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার [২৯ সেপ্টেম্বর] সরকারের বিভিন্ন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তান থেকে দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক বাদল দাস [৫০] নিখোঁজ হয়েছেন। গত সোমবার [২৮ সেপ্টেম্বর] থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন। সম্ভাব্য স ...
সব মন্তব্য
No Comments