দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান চালিয়েছে। অভিযানে হিসাব বর্হিভূত ৩ লক্ষ ১ হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীকে আটক করেছে দুদক। বুধবার বিকাল ৫টা থেকে রাত প্রায় পৌনে ১০টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া এ অভিযান চালায়।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানাগেছে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া’র উপ-পরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে দুদকের অভিযানিক দল দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসে অভিযান চালায়। এসময় তারা অফিসের প্রধান দরজায় তালা মেরে অফিসের ভেতরে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। প্রায় ৫ঘন্টা ধরে চালানো অভিযানে সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর ড্রয়ার থেকে হিসাব বর্হিভূত ৩ লক্ষ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে এবং মুন্নীকে আটক করে দৌলতপুর থানা হেফাজতে রাখে।
অভিযান চলাকালে দৌলতপুর সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহসহ অফিসের সকলকে জিঞ্জাসাবাদ করেন দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া।
তবে সাব-রেজিষ্ট্রার অফিস সূত্র জানিয়েছে বুধবার ৩১৬টি দলিল রেজিষ্ট্রি হয়েছে। রেজিষ্ট্রি হওয়া দলিলের টাকা অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর হেফজতে ছিল। পরবর্তীতে রশিদ কেটে টাকাগুলো সরকারী কোষাগারে বা ব্যাংকে জমা দেয়ার কথা ছিল।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া’র উপ-পরিচালক মো. জাকারিয়া বলেন, দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসে অভিযান চালিয়ে ৩ লক্ষ ১হাজার ২০০টাকাসহ অফিস সহকারী জান্নাতুল আক্তারকে আটক করা হয়েছে। তাকে জিঞ্জাসবাদ করা হবে। এরসাথে আরো কেউ জড়িত থাকলে পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নিবে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, দুদক একজন আসামী আমাদের হেফজতে রেখে গেছেন। বৃহস্পতিবার তাকে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, দুদকের মামলা তারা নিজেরাই দায়ের করেন এবং তারাই তদন্ত করে থাকেন।
তবে এরিপোর্ট লেখা পর্যন্ত আটক জান্নাতুল আক্তার মুন্নী দৌলতপুর থানা পুলিশ হেফাজতে রয়েছেন বলে দৌলতপুর থানা পুলিশ সূত্র নিশ্চি করেছেন।
এদিকে দীর্ঘ সময় ধরে চলা দুদকের অভিযানের খবর দৌলতপুরে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসসের সামনে ভিড় করে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments