আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ১০০ বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরন করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতী। ১৪ অক্টোবর সোমবার বিকালে স্থানীয় মিলমালিক ও খাদ্য ব্যবসায়ীর সমিতির সভাকক্ষে এ বিতরন অনুষ্ঠান আয়োজন করা হয়। শিকড় সংগঠনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।
শিকড় সংগঠনের অন্যতম সদস্য শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ,উপস্থিত ঝিনাইগাতী বিএনপিরভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল করিম, ডাঃ সাইফুল আমিন মুক্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ডিপ্টি, আদর্শ মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী অধ্যক্ষ আলিম আল রেজা,লিকছন, সীমান্ত মডেল কলেজের অধ্যক্ষ শাহীনুর ইসলাম, নকলা মহিলা কলেজের সহকারী অধ্যাক্ষ নজরুল ইসলাম, শিকড়ের সহ সংগঠনিক সম্পাদক, মাছুম বিল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর মহারশি, সোমেশ্বরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার ৭ টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পরে। শতশত মানুষ পানিবন্দি হয়ে পরে। পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয় শতশত মানুষ। উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে ক্ষতিগ্রস্ত এসব অসহায় পরিবারের ১০০ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থিক সহায়তা প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments