টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে দেউলি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের বাস্তবায়ন আলোকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেউলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
দেউলী ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দেউলী ইউনিয়ন আ.লীগ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ৪ নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
সব মন্তব্য
No Comments